বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

2 বছর আগে | আপডেট: 57 মিনিট আগে | জাতীয়
নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

চলতি বছর দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছে। খেজুরের কাঁচা রস পান করা ওই ব্যক্তি মানিকগঞ্জের বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে আইইডিসিআর।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

বাংলাদেশে নিপাহ ভাইরাসের সংক্রমণে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। রোববার (২৮ জানুয়ারি) বিকেলে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন এই তথ্য নিশ্চিত করেন।

আইইডিসিআর সূত্র জানায়, মানিকগঞ্জের বাসিন্দা ওই মধ্যবয়সী পুরুষ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চলতি বছর এটিই নিপাহ ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ওই ব্যক্তি খেজুরের কাঁচা রস পান করেছিলেন।

আইইডিসিআর-এর পরিসংখ্যানে দেখা যায়, গত বছর দেশে ১৪ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। ২০০১ সালে বাংলাদেশে প্রথম এই ভাইরাস শনাক্ত হয়। এখন পর্যন্ত মোট ৩৩৯ জন এতে আক্রান্ত হয়েছেন এবং ২৪০ জনের মৃত্যু হয়েছে। দেশের ৩৪টি জেলায় ছড়িয়ে পড়া এই ভাইরাসে সবচেয়ে ভয়াবহ বছর ছিল ২০০৪ সাল, যখন ৬৭ জন আক্রান্তের মধ্যে ৫০ জনের মৃত্যু হয়। বিশেষ করে ফরিদপুরে সে বছর আক্রান্তদের মধ্যে ৭১ শতাংশই প্রাণ হারিয়েছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।