নারায়ণগঞ্জে বাড়ির ভেতর অবৈধ অস্ত্র তৈরির কারখানা, আটক ১
নারায়ণগঞ্জে একটি বসতঘরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে ডিবি পুলিশ। এ সময় অস্ত্রসহ মো. করিম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
নারায়ণগঞ্জের পাইকপাড়ায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় অস্ত্র তৈরির প্রধান কারিগর মো. করিমকে (৬৫) আটক করা হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া মাঠ সংলগ্ন শামিমার বেগমের বাড়িতে এই অভিযান পরিচালিত হয়। আটক করিম শামিমার ভাই এবং দীর্ঘ দিন ধরে তিনি ওই বাড়িতেই বসবাস করছিলেন। তার স্থায়ী নিবাস চাঁদপুরে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটি চিহ্নিত করে ডিবি পুলিশ। অভিযানে করিমকে হাতেনাতে আটকের পাশাপাশি দুটি দেশি রিভলবার এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও একটি বন্দুকের পাইপ উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এই অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে করিমের একজন সহযোগীর নাম পাওয়া গেছে। পলাতকসহ জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।