কারামুক্ত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী
2 বছর আগে
|
আপডেট: 3 ঘন্টা আগে
|
রাজনীতি
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রোববার রাতে তিনি মুক্তি পান।
সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।
বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ২৫ ফেব্রুয়ারি, রোববার রাত সাড়ে ৮টার দিকে তিনি মুক্তি লাভ করেন।
এর আগে, গত ২২ ফেব্রুয়ারি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত তার জামিন মঞ্জুর করেছিলেন।
উল্লেখ্য যে, গত বছরের ৪ নভেম্বর ভোরে উত্তরার একটি বাসা থেকে র্যাব তাকে আটক করে। পরদিন ৫ নভেম্বর সিএমএম আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে তিনি কারাবন্দি ছিলেন।
রাজনীতি
স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপি
BNP
rajneeti
কারামুক্তি
karamukti
আলতাফ হোসেন চৌধুরী
Altaf Hossain Chowdhury
Shorbomontri
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।