রবিবার, ১৬ আগস্ট ২০২৬

৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাজুস ফেয়ার

2 বছর আগে | আপডেট: 3 ঘন্টা আগে | জাতীয়
৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাজুস ফেয়ার

রাজধানীর আইসিসিবিতে ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাজুস ফেয়ার। এবারের মেলায় ৪১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

দেশের গয়না শিল্পের প্রসারে তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে বাজুস ফেয়ার। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে আয়োজিত এই মেলা ৮ ফেব্রুয়ারি শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য খোলা থাকবে। মেলায় প্রবেশের জন্য ১০০ টাকা মূল্যের টিকিট সংগ্রহ করতে হবে, তবে ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই। এবারের আসরে ৪১টি জুয়েলারি প্রতিষ্ঠান তাদের নতুন কালেকশন ও বিশেষ অফার নিয়ে হাজির হবে।

বাজুসের মতে, এবারের মেলা দেশীয় স্বর্ণশিল্পের বিকাশ ঘটাতে এবং বিশ্ববাজারে বাংলাদেশের গয়নার পরিচিতি বাড়াতে বড় ভূমিকা রাখবে। এছাড়া দেশের কারিগরদের তৈরি আধুনিক অলঙ্কার বিশ্বজুড়ে সমাদৃত হবে বলেও আশা প্রকাশ করেছে আয়োজক সংস্থাটি।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।