রবিবার, ১৬ আগস্ট ২০২৬

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান: আজ জেলা সফরে নানা উন্নয়ন প্রত্যাশা

10 ঘন্টা আগে | আপডেট: 23 মিনিট আগে | জাতীয়
কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান: আজ জেলা সফরে নানা উন্নয়ন প্রত্যাশা

আজ রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন। সরকার গঠনের পর এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক জেলা সফর। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও নানা উন্নয়নের প্রত্যাশা তৈরি হয়েছে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করতে আজ রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের পর রাজধানীর বাইরে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক জেলা সফর।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেনের সই করা সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কিশোরগঞ্জে সাজ সাজ রব পড়ে গেছে, পুরো জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

সফরকালে তিনি সদর উপজেলা, পাকুন্দিয়া ও কটিয়াদীতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া শোলাকিয়া ঈদগাহ মাঠে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর এই সফরকে সামনে রেখে হাওর এলাকার উন্নয়ন, কৃষি পণ্য সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের মতো গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা।

ব্যবসায়ীদের পক্ষ থেকে বন্ধ থাকা চিনিকল ও টেক্সটাইল মিল চালু, ইপিজেড স্থাপন এবং ভৈরবে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির জোরালো দাবি জানানো হয়েছে।

পাশাপাশি স্থানীয়রা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, সরারচর এয়ারস্ট্রিপকে পূর্ণাঙ্গ বিমানবন্দরে রূপান্তর, হাওরকে পর্যটন অঞ্চল ঘোষণা এবং নরসুন্দা নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।