রবিবার, ১৬ আগস্ট ২০২৬

৫৬ শিশুর সঙ্গে যৌন নিপীড়ন: গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মার্কিন শিক্ষক

2 বছর আগে | আপডেট: 1 দিন আগে | বিশ্ব
৫৬ শিশুর সঙ্গে যৌন নিপীড়ন: গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মার্কিন শিক্ষক

যুক্তরাষ্ট্রের এক সাবেক স্কুলশিক্ষকের বিরুদ্ধে ৫৬ জন ছাত্রীকে যৌন নিপীড়নের ভয়াবহ অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের বয়স ছিল ৪ থেকে ৮ বছরের মধ্যে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

যুক্তরাষ্ট্রের এক সাবেক স্কুলশিক্ষকের বিরুদ্ধে ৫৬ জন ছাত্রীকে যৌন নিপীড়নের ভয়াবহ অভিযোগ উঠেছে। ৭৬ বছর বয়সী অভিযুক্ত থমাস বার্নাগুজির বিরুদ্ধে ভুক্তভোগীরা আদালতে মামলা দায়ের করেছেন। জানা গেছে, নির্যাতনের শিকার এসব শিশুর বয়স ছিল মাত্র ৪ থেকে ৮ বছরের মধ্যে।

এনডিটিভির তথ্যমতে, ২০০৩ সালে অবসরে যাওয়া এই শিক্ষককে গত মাসে গ্রেপ্তারের পর নতুন করে আরও ১১ জন ভুক্তভোগী মুখ খুলেছেন। ১৯৭০ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি গার্ডিনার ম্যানর এবং মেরি ক্লার্কসন প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের পড়াতেন। সে সময় সহকর্মীদের কাছে অত্যন্ত সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন বার্নাগুজি। তবে সেই আড়ালের আড়ালেই চলত জঘন্য কর্মকাণ্ড। ১৯৭৬ সালে বার্নাগুজির ছাত্র থাকা রবার্ট হাবার্ড জানিয়েছেন, ক্লাসরুমের ভেতরেই তাকে যৌন হয়রানির শিকার হতে হয়েছিল।

অভিযোগ রয়েছে, ক্লাসের পর বার্নাগুজি ছাত্রীদের স্থানীয় জিম এবং সমুদ্র সৈকতে প্রশিক্ষণের নামে নিয়ে যেতেন। তদন্তের সময় তার বাড়ি থেকে শত শত ছাত্রীর ছবি উদ্ধার করা হয়, যার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। আগামী মার্চ মাসে তাকে আদালতে তোলা হবে। দোষ প্রমাণিত হলে এই শিক্ষকের সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।