২০২৫ সালের এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার ঘোষণা
২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
২০২৫ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি এবং সমমানের পরীক্ষাগুলো সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে নেওয়া হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শিক্ষা বোর্ডের এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতেও এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষাগুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক ২০২৩ সালে প্রণীত পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে সম্পন্ন হবে।
বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে যে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় সব বিষয়ের ওপরই শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে হবে। প্রতিটি বিষয় ও পত্রে পূর্ণ নম্বরের ভিত্তিতে ৩ ঘণ্টা সময় নিয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।