স্পিকার পদের জন্য আমির দোগারকে চূড়ান্ত করল পিটিআই
2 বছর আগে
|
আপডেট: 1 দিন আগে
|
বিশ্ব
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদের জন্য প্রার্থী ঘোষণা করেছে ইমরান খানের দল পিটিআই।
সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার নির্বাচনে আমির দোগারকে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আদিয়ালা কারাগারের সামনে সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন পিটিআই নেতা ওমর আইয়ুব খান।
একইসঙ্গে ডেপুটি স্পিকার পদে জুনাইদ খানকে মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছেন তিনি। দলটির এই শীর্ষ নেতাদের মতে, এই দুই প্রার্থী দলের স্বার্থে এবং সংকটের সময়ে বড় ধরনের ত্যাগ স্বীকার করেছেন।
ওমর আইয়ুব আরও বলেন, সৃষ্টিকর্তার কৃপায় পিটিআই শেষ পর্যন্ত সরকার গঠন করবে এবং চূড়ান্ত বিজয়ী হবে বলেই তারা বিশ্বাস করেন। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী এই তথ্য জানা গেছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।