রবিবার, ১৬ আগস্ট ২০২৬

রাফা সীমান্তে মিশরের নিরাপত্তা প্রাচীর নির্মাণ: গাজাবাসীর জন্য নতুন উদ্বেগ

2 বছর আগে | আপডেট: 8 ঘন্টা আগে | বিশ্ব
রাফা সীমান্তে মিশরের নিরাপত্তা প্রাচীর নির্মাণ: গাজাবাসীর জন্য নতুন উদ্বেগ

রাফা সীমান্তে মিশরের নতুন প্রাচীর নির্মাণ নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। ধারণা করা হচ্ছে, বিপুল সংখ্যক শরণার্থী প্রবেশ ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে মিশর।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

গাজা উপত্যকার রাফা সীমান্তে মিশর কর্তৃপক্ষ একটি রহস্যময় দেয়াল নির্মাণের কাজ শুরু করেছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি আগ্রাসনের মুখে গাজার প্রায় ১৪ লাখ ফিলিস্তিনি শরণার্থী যাতে মিশরে প্রবেশ করতে না পারে, সেজন্যই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই দেয়াল তৈরির ফলে গাজা উপত্যকা কার্যত একটি বিশাল মরণফাঁদে রূপ নিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম দ্য অ্যাসোসিয়েটেড প্রেস ও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে রাফা সীমান্তের কাছে মিশরীয় অংশে বড় পরিসরে মাটি খোঁড়া এবং অবকাঠামো নির্মাণের চিত্র স্পষ্ট হয়েছে।

যদিও মিশরীয় কর্মকর্তারা এই নির্মাণ প্রকল্প সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সংশ্লিষ্ট এলাকাটিকে গাজাবাসীর জন্য একটি 'নিরাপদ বাফার জোন' বা সুরক্ষা বলয় হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট শুক্রবার দাবি করেছেন, তাদের বাহিনী গাজার বাসিন্দাদের মিশরে পালিয়ে যেতে বাধ্য করবে না। তিনি আরও বলেন, মিশর ও ইসরায়েলের মধ্যে বিদ্যমান শান্তি চুক্তিকে তারা শ্রদ্ধা করেন, যা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।