শনিবার, ১৫ আগস্ট ২০২৬

রাজধানীর বুকে বাঁশের সাঁকো: জীবনের ঝুঁকি নিয়ে পারাপার

2 বছর আগে | আপডেট: 7 ঘন্টা আগে | জাতীয়
রাজধানীর বুকে বাঁশের সাঁকো: জীবনের ঝুঁকি নিয়ে পারাপার

মেট্রোরেল ও ফ্লাইওভারের যুগেও রাজধানীর বনশ্রী ও আফতাবনগর এলাকায় মানুষের যাতায়াতের প্রধান ভরসা বাঁশের সাঁকো। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ এই সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

মেট্রোরেল কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো আধুনিক অবকাঠামোয় ঢাকা শহর এগিয়ে চললেও, এখনো শহরের অনেক জায়গায় মানুষের যাতায়াতের প্রধান ভরসা নড়বড়ে বাঁশের সাঁকো। বনশ্রী ও আফতাবনগর আবাসিক এলাকার মাঝে খালের ওপর নির্মিত এমনই এক সাঁকো দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হচ্ছেন হাজার হাজার মানুষ।

বনশ্রী এলাকায় বেশ কয়েকটি নামি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। আফতাবনগরের বাসিন্দারা কেনাকাটা কিংবা দৈনন্দিন প্রয়োজনে নিয়মিত এই সাঁকো ব্যবহার করেন। একইভাবে, আফতাবনগরে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বনশ্রী থেকে ক্যাম্পাসে যাওয়ার জন্য এই পথ বেছে নিতে বাধ্য হন।

আফতাবনগরের বাসিন্দা সোহেল হোসেন জানান, তার সন্তানেরা বনশ্রীর স্কুলে পড়ে। প্রতিদিন তাদের নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হতে হয়। তিনি বলেন, এটি অত্যন্ত অনিরাপদ এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আরেক বাসিন্দা রফিকুল আলম জানান, বিকল্প পথ হিসেবে রামপুরা ব্রিজ দিয়ে ঘুরে যেতে হয়, যা অনেক সময়সাপেক্ষ। তাই এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা জরুরি।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শায়লা হক বলেন, সাঁকো পার হওয়ার সময় খালের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠতে হয়। অনেক সময় বাঁশের ফাঁকে পা আটকে যায়, যা অত্যন্ত বিপজ্জনক। যাতায়াতের দুর্ভোগ কমাতে দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।