যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম, পদত্যাগ করলেন কিয়ের স্টারমার
Administrator
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যান্ডি বার্নহ্যাম। সোমবার (২০ জুলাই) বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর তাকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়।বাকিংহাম প্যালেসের…
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যান্ডি বার্নহ্যাম। সোমবার (২০ জুলাই) বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর তাকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়।
বাকিংহাম প্যালেসের প্রকাশিত ছবিতে দেখা যায়, গাঢ় রঙের স্যুট ও টাই পরিহিত অ্যান্ডি বার্নহ্যাম রাজা তৃতীয় চার্লসের পাশে দাঁড়িয়ে আছেন। প্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়, রাজা তাকে সরকার গঠনের আহ্বান জানান এবং তিনি সেই আহ্বান গ্রহণ করেন। এরপর প্রধানমন্ত্রী ও ফার্স্ট লর্ড অব দ্য ট্রেজারি হিসেবে তার নিয়োগের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এ সময় তার স্ত্রী মেরি-ফ্রান্স ভ্যান হিল উপস্থিত ছিলেন।
এর আগে রাজা তৃতীয় চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। রাজা তার পদত্যাগ গ্রহণ করার পর অ্যান্ডি বার্নহ্যামকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।