যাত্রাবাড়ীর দনিয়া বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ে নির্বাচন নিয়ে দুর্নীতির অভিযোগ
রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া বর্ণমালা আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচন নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন প্রার্থীরা। এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার দনিয়া বর্ণমালা আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বিতর্কিত আগের কমিটিকে বহাল রেখেই আগামী ২৩ ফেব্রুয়ারি ভোটের দিন নির্ধারণ করা হয়েছে।
নির্বাচনে অংশ নেওয়া অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি প্রার্থীদের ভাষ্যমতে, বর্তমান সভাপতি আব্দুস সালাম বাবু এবং অধ্যক্ষ নিজেদের অনিয়ম ও আর্থিক দুর্নীতির দায় এড়াতে পছন্দের প্রার্থী জেতানোর জন্য নানা ষড়যন্ত্র চালাচ্ছেন।
এসব অনিয়মের প্রতিকার চেয়ে রোববার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা জেলা অতিরিক্ত প্রশাসকের (শিক্ষা ও আইসিটি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। অভিযোগে ভোটার তালিকায় মৃত ব্যক্তি ও একই শিক্ষার্থীর অভিভাবক হিসেবে একাধিক ব্যক্তির নাম অন্তর্ভুক্তির মতো জালিয়াতির বিষয়টি উল্লেখ করা হয়েছে。
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।