রবিবার, ১৬ আগস্ট ২০২৬

মালদ্বীপের নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে চারটি জাহাজ দিচ্ছে যুক্তরাষ্ট্র

2 বছর আগে | আপডেট: 1 দিন আগে | বিশ্ব
মালদ্বীপের নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে চারটি জাহাজ দিচ্ছে যুক্তরাষ্ট্র

সমুদ্রসীমার নিরাপত্তা ও নজরদারি জোরদারে মালদ্বীপ নৌবাহিনীকে চারটি টহল জাহাজ দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি একটি নজরদারি বিমান দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

নিজস্ব সমুদ্রসীমায় নজরদারি ও নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে মালদ্বীপ নৌবাহিনীকে চারটি টহল জাহাজ উপহার দেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি, দ্বীপদেশটিতে একটি নজরদারি বিমান পাঠানোর বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এ তথ্য জানিয়েছেন। গত ১৬ ফেব্রুয়ারি মালদ্বীপ সফরকালে তিনি এই সহায়তার বিষয়টি তুলে ধরেন।

ডোনাল্ড লু জানান, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এই টহল জাহাজগুলো মালদ্বীপের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতে বড় ধরনের ভূমিকা রাখবে।

তবে মার্কিন এই প্রতিশ্রুতির বিষয়ে মালদ্বীপের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। মালে ভিত্তিক সংবাদমাধ্যম আধাধু সূত্রে এই তথ্য জানা গেছে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।