রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ভারত হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছাচ্ছে রাশিয়ার তেল

2 বছর আগে | আপডেট: 1 দিন আগে | বিশ্ব
ভারত হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছাচ্ছে রাশিয়ার তেল

রাশিয়া থেকে আমদানি করা অপরিশোধিত তেল পরিশোধন করে তা গোপনে যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে ভারত, এমন অভিযোগের ভিত্তিতে উদ্বেগ জানিয়েছে মার্কিন প্রশাসন।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

রাশিয়ার অপরিশোধিত তেল ভারত আমদানি করার পর তা পরিশোধন করে গোপনে মার্কিন বাজারে পাঠাচ্ছে বলে অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নিষেধাজ্ঞার নীতি এড়াতে মাঝসমুদ্রে ভারতীয় জাহাজগুলো রাশিয়ার ট্যাংকারের সাথে তেল বিনিময় করছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মাইকেল পাত্র এই স্পর্শকাতর বিষয়টি সামনে নিয়ে এসেছেন।

মাইকেল পাত্রের তথ্য অনুযায়ী, একটি ভারতীয় জাহাজ মাঝসমুদ্রে রাশিয়ার ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহ করে গুজরাটের বন্দরে নিয়ে যায়। সেখানে তেল পরিশোধনের পর পুনরায় তা জাহাজে করে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাঠানো হয়।

উল্লেখ্য যে, ইউক্রেনে হামলার পর রাশিয়ার জ্বালানি খাতের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার অপরিশোধিত তেল, কয়লা এবং গ্যাসসহ যেকোনো ধরনের জ্বালানি আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী এই তথ্য জানা গেছে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।