শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বৈশ্বিক সিরিজ রপ্তানিতে তুরস্কের অবস্থান এখন তৃতীয়

2 বছর আগে | আপডেট: 2 ঘন্টা আগে | লাইফস্টাইল
বৈশ্বিক সিরিজ রপ্তানিতে তুরস্কের অবস্থান এখন তৃতীয়

বিশ্বজুড়ে তুর্কি সিরিজের চাহিদা দিন দিন বাড়ছে। সিরিজ রপ্তানির বাজারে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পরেই এখন তুরস্কের অবস্থান।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

বিশ্বজুড়ে তুর্কি টিভি নাটকের জনপ্রিয়তা এখন তুঙ্গে। বিশেষ করে মুসলিম দেশগুলোতে এসব সিরিয়ালের গ্রহণযোগ্যতা অনন্য। বর্তমানে দুই শতাধিক ভাষায় ডাবিংয়ের মাধ্যমে তুরস্কের নাটকগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে। এই ক্রমবর্ধমান চাহিদার সুবাদে বিশ্ববাজারে সিরিজ রপ্তানির তালিকায় তুরস্ক এখন তৃতীয় স্থানে উঠে এসেছে।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন অনুযায়ী, সিরিজ রপ্তানিতে তুরস্কের সামনে কেবল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রয়েছে। পরিসংখ্যান বলছে, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে বিশ্বজুড়ে তুর্কি সিরিজের চাহিদা ১৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তুর্কি সিরিজগুলোর জনপ্রিয়তা এখন আর নির্দিষ্ট কোনো অঞ্চলে সীমাবদ্ধ নেই; বাংলাদেশ ছাপিয়ে তা মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং লাতিন আমেরিকাতেও ছড়িয়ে পড়েছে। গত বছর তুরস্ক থেকে নাটক আমদানির শীর্ষে ছিল স্পেন, সৌদি আরব ও মিসর।

ইস্তাম্বুল চেম্বার অব কমার্সের তথ্য অনুযায়ী, ২০২২ সালে টিভি সিরিজ রপ্তানি করে তুরস্কের আয় ছিল ৬০ কোটি ডলার। বাজার বিশ্লেষকদের মতে, এই আয়ের পরিমাণ অচিরেই ১০০ কোটি ডলার বা এক বিলিয়ন ডলারে পৌঁছাবে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।