বিশ্বজুড়ে মাংস খাওয়ার প্রবণতা: মুরগির মাংসের জনপ্রিয়তা তুঙ্গে
বিশ্বজুড়ে মাংস খাওয়ার অভ্যাসের ওপর দ্য ইকোনমিস্টের একটি সাম্প্রতিক সমীক্ষা উঠে এসেছে, যেখানে মুরগির মাংসের ব্যাপক জনপ্রিয়তার কথা তুলে ধরা হয়েছে।
বিশ্বব্যাপী খাদ্যতালিকার একটি বড় অংশ জুড়ে রয়েছে মাংস। পরিসংখ্যানে দেখা গেছে, বিশ্বের প্রায় ১০০ বিলিয়ন মানুষ নিয়মিত মাংস গ্রহণ করেন। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো মুরগির মাংস।
সম্প্রতি 'দ্য ইকোনমিস্ট'-এর একটি পরিসংখ্যানমূলক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাদের তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বে প্রায় ১৯ বিলিয়ন মুরগি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। হিসাব করলে দেখা যায়, প্রতিদিন ২০৫ মিলিয়ন মুরগি জবাই করা হচ্ছে, যার হার প্রতি মিনিটে ১ লাখ ৪০ হাজার।
গবাদি পশুর ক্ষেত্রে দেখা যায়, বছরে প্রায় ১.৫ বিলিয়ন গরু, ১ বিলিয়ন ভেড়া এবং ১.৫ বিলিয়ন শূকর মাংসের চাহিদা মেটাতে ব্যবহৃত হয়। গত ৫০ বছরে শূকরের মাংসের ব্যবহার তিনগুণ বেড়েছে। এছাড়াও হাঁসের মাংসের চাহিদা রয়েছে ২.৯ বিলিয়ন মানুষের কাছে।
সামুদ্রিক খাবারের চাহিদাও ঊর্ধ্বমুখী। বছরে ১৪ বিলিয়ন মানুষ মাছ খান, যার শীর্ষে রয়েছে চিংড়ি (৩ বিলিয়ন)। এছাড়া ২.১ বিলিয়ন মানুষ অক্টোপাস এবং ১০০ মিলিয়ন মানুষ হাঙর খেয়ে থাকেন।
ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে দেখা যায়, মাংস খাওয়ার তালিকায় চীন সবার উপরে। উত্তর আমেরিকা এবং ইউরোপেও মাংসের ব্যাপক চাহিদা রয়েছে। তবে ভারতের চিত্রটি ভিন্ন; চীনের তুলনায় জনসংখ্যা বেশি হলেও সেখানে নিরামিষভোজীদের সংখ্যা অনেক বেশি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মানুষের খাদ্যতালিকা থেকে রেড মিট বা লাল মাংসের জনপ্রিয়তা কমে ২২ শতাংশে নেমে এসেছে। এখন ডিনার টেবিলে শূকরের মাংসের জায়গা দখল করে নিয়েছে মুরগির মাংস।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।