রবিবার, ১৬ আগস্ট ২০২৬

বিশ্বকাপে রেকর্ড ছুঁয়ে ফরাসি কোচ দেশমের বিদায়

4 সপ্তাহ আগে | আপডেট: 1 সপ্তাহ আগে | খেলা

Administrator

বিশ্বকাপে রেকর্ড ছুঁয়ে ফরাসি কোচ দেশমের বিদায়

ফ্রান্সের অধীনে ১৪ বছরের সফল যাত্রা শেষ করে দেশম বিশ্বকাপ কোচিং ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করেছেন, খেলোয়াড় এবং কোচ উভয় ভূমিকায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার বিরল সম্মান অর্জন করেছেন।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ১৪ বছরের দায়িত্ব শেষ করলেন দিদিয়ের দেশম। ২০২৬ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হারের মধ্য দিয়ে ‘লে ব্লু’দের ডাগআউটে শেষবারের মতো দায়িত্ব পালন করেন তিনি। বিদায়ী ম্যাচেই বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে কোচিং করানোর নিজের রেকর্ড আরও বাড়িয়ে নেন এই ফরাসি কিংবদন্তি।

মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচটি ছিল দেশমের কোচিং ক্যারিয়ারের ২৭তম বিশ্বকাপ ম্যাচ। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক ম্যাচে কোচিং করানোর রেকর্ড আরও সমৃদ্ধ করেন তিনি। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ আসরে দীর্ঘ সময় ধরে ধারাবাহিক সাফল্যের এমন নজির খুব কম কোচই গড়তে পেরেছেন।

২০১২ সালে ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর দেশম দলটিকে নতুন উচ্চতায় নিয়ে যান। তার অধীনে ১৮৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ফ্রান্স এর মধ্যে জয়ের সংখ্যা ছিল ১২১টিতে।

বিশ্বকাপ ফাইনালের মহারণ: স্পেনের সম্ভাব্য একাদশ

খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে স্বাগতিক ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ শিরোপা এনে দেন দেশম। দুই দশক পর কোচ হিসেবেও সেই সাফল্যের পুনরাবৃত্তি করেন তিনি। তার অধীনে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় ফ্রান্স। এর মধ্য দিয়ে মারিও জাগালো ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের পর খেলোয়াড় ও কোচ-উভয় ভূমিকায় বিশ্বকাপজয়ী ব্যক্তিত্বের বিরল তালিকায় নাম লেখান দেশম।

স্পেন বধে স্কালোনির ‘মাস্টারপ্ল্যান’: ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

বিশ্বকাপের বাইরে ইউরোপীয় ফুটবলেও সফল ছিলেন দেশম। তার অধীনে ২০১৬ ইউরোতে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি ফ্রান্স। তবে ২০২১ সালে উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতে ঘুরে দাঁড়ায় দলটি। ২০২২ কাতার বিশ্বকাপেও ফ্রান্সকে ফাইনালে তুলেছিলেন তিনি। তবে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয় ফরাসিরা।

মেসিকে ছাড়িয়ে এমবাপের নতুন বিশ্বরেকর্ড

এখন শুরু হচ্ছে নতুন অধ্যায়। ফরাসি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশমের উত্তরসূরি হিসেবে সাবেক তারকা জিনেদিন জিদানই সবচেয়ে এগিয়ে রয়েছেন। নিয়োগ চূড়ান্ত হলে দীর্ঘদিন পর নতুন কোচের অধীনে যাত্রা শুরু করবে ফ্রান্স জাতীয় দল। আর দেশম রেখে গেলেন সাফল্য ও ধারাবাহিকতায় সমৃদ্ধ এক উত্তরাধিকার, যা ফরাসি ফুটবলের ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।