বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, যেখানে চ্যাম্পিয়ন হয়েছে মার্কারি হাউজ।
রাজধানীর বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজে (সেম্স) দুই দিনব্যাপী আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। গত মঙ্গলবার ও বুধবার কলেজের নিজস্ব মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন।
অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক ও সেম্স পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকার। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের সাফল্য কামনা করেন।
প্রতিযোগিতায় ১০টি স্বর্ণসহ মোট ২১টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে মার্কারি হাউজ। অন্যদিকে ৯টি স্বর্ণসহ ২৫টি পদক নিয়ে রানার-আপ হয়েছে জুপিটার হাউজ। এছাড়া ভেনাস হাউজের শিক্ষার্থী আয়ান জামান তিনটি স্বর্ণ পদক জিতে সেরা ক্রীড়াবিদের সম্মান অর্জন করেছেন।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।