ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিলেন ম্যাক্রোঁ
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে বড় ধরনের ইঙ্গিত দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ফ্রান্সের কোনো বিধিনিষেধ নেই।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ম্যাক্রোঁ জোর দিয়ে বলেন, ইসরায়েলের আপত্তির কারণে দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান প্রক্রিয়া থমকে গেলে ফ্রান্স এককভাবে এ বিষয়ে পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।
গাজার রাফাতে ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে তিনি বলেন, এটি কেবল ভয়াবহ মানবিক সংকটই তৈরি করবে না, বরং চলমান সংঘাতের মোড় ঘুরিয়ে দিতে পারে।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, ফ্রান্স যদি এককভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তবে বাস্তব ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন না এলেও এর গভীর কূটনৈতিক ও প্রতীকী তাৎপর্য থাকবে।
উল্লেখ্য, ২০১৪ সালে ফরাসি আইনপ্রণেতারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পক্ষে একটি প্রতীকী ভোট দিয়েছিলেন, যা ফ্রান্সের পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।