পিক্সেল ট্যাবলেট ২ নিয়ে কাজ শুরু করেছে গুগল
প্রথম পিক্সেল ট্যাবলেটের সাফল্যের পর পরবর্তী সংস্করণ পিক্সেল ট্যাবলেট-২ নিয়ে কাজ শুরু করেছে গুগল। নতুন এই ডিভাইসে উন্নত ডিসপ্লে ও কি-বোর্ড সাপোর্টসহ নানা ফিচার থাকার সম্ভাবনা রয়েছে।
গুগল গত বছরের মে মাসে তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলন 'আইও'-তে প্রথমবার পিক্সেল ট্যাবলেট উন্মোচন করেছিল। বিশ্ববাজারে ডিভাইসটির চাহিদা ও জনপ্রিয়তা যাচাইয়ের পর এবার প্রতিষ্ঠানটি তাদের পরবর্তী সংস্করণের ট্যাবলেটের দিকে মনোযোগ দিচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, গুগল এখন পিক্সেল ট্যাবলেট-২ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছে।
নতুন এই ডিভাইসে ঠিক কী ধরনের প্রযুক্তি বা হার্ডওয়্যার ব্যবহার করা হবে, সে বিষয়ে গুগল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, আগের সংস্করণের তুলনায় নতুন এই ট্যাবলেটটিতে বেশ কিছু আধুনিক ও উন্নত বৈশিষ্ট্য যুক্ত করা হতে পারে।
ধারণা করা হচ্ছে, পিক্সেল ট্যাবলেট-২ মডেলে উচ্চ রিফ্রেশ রেটের ওলেড (OLED) ডিসপ্লে থাকতে পারে। এছাড়া ব্যবহারকারীদের সুবিধার জন্য এতে পিক্সেল স্টাইলাস সাপোর্ট, কি-বোর্ড ব্যবহারের সুযোগ এবং সাধারণ ডকিং স্টেশনের পাশাপাশি বিভিন্ন নতুন আনুষঙ্গিক যন্ত্রপাতির সাথে সামঞ্জস্যতা থাকার সম্ভাবনা রয়েছে। সূত্র: সিনহুয়া
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।