শনিবার, ১৫ আগস্ট ২০২৬

পাকিস্তানের ক্ষমতার সমীকরণ: সরকার গঠন নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের বিশ্লেষণ

2 বছর আগে | আপডেট: 4 ঘন্টা আগে | বিশ্ব
পাকিস্তানের ক্ষমতার সমীকরণ: সরকার গঠন নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের বিশ্লেষণ

পাকিস্তানের সরকার গঠন নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের চুলচেরা বিশ্লেষণ এবং পিটিআই বনাম জোট সরকারের সম্ভাবনা নিয়ে প্রতিবেদন।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

পাকিস্তানের জাতীয় নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। যদিও ইমরান খানের পিটিআই ৯৯টি আসন নিয়ে এগিয়ে রয়েছে, তবুও নওয়াজ শরিফের পিএমএল-এন এবং বিলাওয়াল ভুট্টোর পিপিপির সম্ভাব্য জোট সরকার গঠনের খবরে রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ তৈরি হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক জাইঘাম খান আলজাজিরাকে জানিয়েছেন, সবচেয়ে জোরালো সম্ভাবনা হলো পিটিআই বাদে অন্য সব প্রধান দলগুলোর সমন্বয়ে একটি জোট সরকার গঠন করা। এতে পিএমএল-এন, পিপিপি, এমকিউএম এবং জামায়াত-ই-ইসলামীর মতো দলগুলো যুক্ত হতে পারে।

অন্য একটি সম্ভাবনা হলো পিটিআই ও পিপিপির জোট, তবে এর সম্ভাবনা ক্ষীণ। এদিকে বিলাওয়াল ভুট্টো দাবি করেছেন, তার দলের সমর্থন ছাড়া সরকার গঠন করা সম্ভব নয়।

অন্যদিকে, ভোট জালিয়াতির অভিযোগের কারণে নতুন সরকারের বৈধতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় রয়েছে। বিশ্লেষকদের মতে, এই আস্থার সংকট পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে দীর্ঘমেয়াদে চ্যালেঞ্জের মুখে ফেলবে।

ইমরান খানের দল পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান সংবিধানের দোহাই দিয়ে দাবি করেছেন, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রেসিডেন্ট আরিফ আলভী তাদেরকেই সরকার গঠনের জন্য ডাকবেন।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।