রবিবার, ১৬ আগস্ট ২০২৬

পল্লী উন্নয়ন দিবসে ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

1 মাস আগে | আপডেট: 1 সপ্তাহ আগে | জাতীয়

Administrator

পল্লী উন্নয়ন দিবসে ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

'উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

'উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ডের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।

বাংলাদেশ ডাক বিভাগের পক্ষ থেকে এবারের দিবসটি উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট, একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড প্রকাশ করা হয়েছে।

উদ্বোধনকালে অনুষ্ঠানস্থলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান।

উল্লেখ্য, প্রতি বছর ৬ জুলাই 'জাতীয় পল্লী উন্নয়ন দিবস' উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ এ ধরনের বিশেষ স্মারক সামগ্রী প্রকাশ করে থাকে। দেশের গ্রামীণ অর্থনীতির বিকাশ ও পল্লী উন্নয়নে সংশ্লিষ্টদের অবদানের স্বীকৃতি দেওয়া এবং সাধারণ মানুষের মাঝে এই দিবসের তাৎপর্য তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।