রবিবার, ১৬ আগস্ট ২০২৬

পর্যটকদের উপচে পড়া ভিড় কক্সবাজারে, হোটেলগুলোতে নেই তিল ধারণের জায়গা

2 বছর আগে | আপডেট: 1 দিন আগে | জাতীয়
পর্যটকদের উপচে পড়া ভিড় কক্সবাজারে, হোটেলগুলোতে নেই তিল ধারণের জায়গা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের বাঁধভাঙা জোয়ার। হোটেলগুলোতে জায়গা না পেয়ে বিপাকে পর্যটকরা।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সরকারি ছুটির সুযোগে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকদের ঢল নেমেছে। সমুদ্রের নীল জলরাশি আর পড়ন্ত বিকেলে সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করতে সৈকতে ভিড় করেছেন লাখো মানুষ। বর্তমানে শহরটির পাঁচ শতাধিক হোটেল, মোটেল ও গেস্ট হাউস কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

একুশে ফেব্রুয়ারির সকাল থেকেই সুগন্ধা, কলাতলী ও লাবনী পয়েন্টে পর্যটকদের ব্যাপক উপস্থিতি চোখে পড়েছে। প্রিয়জনদের সাথে ছুটির দিনটি কাটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন ভ্রমণপিপাসুরা।

হোটেল মালিকদের তথ্যমতে, পাঁচতারকা হোটেলসহ বেশিরভাগ আবাসন প্রতিষ্ঠানে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো রুম খালি নেই। নতুন করে বুকিং নেওয়াও বন্ধ রাখা হয়েছে।

সৈকতের পাশাপাশি বার্মিজ মার্কেটগুলোতেও পর্যটকদের বেশ আনাগোনা দেখা গেছে। ট্যুরিস্ট পুলিশের ধারণা, মঙ্গলবার থেকেই সৈকত এলাকায় লাখো মানুষের পদচারণা শুরু হয়েছে। অনেক পর্যটক রুম না পেয়ে ব্যাগ নিয়ে সৈকতের তীরে ঘুরে বেড়াচ্ছেন। ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে।

কামাল নামের এক পর্যটক জানান, হোটেলে রুম না মেলায় তাকে পরিচিত একজনের বাসায় আশ্রয় নিতে হয়েছে। এছাড়া অনেকে লাগেজ নিয়ে সৈকতের আশেপাশেই সময় কাটাচ্ছেন। এদিকে সিলেট থেকে আসা এক পর্যটক সৈকতে প্লাস্টিক ও পলিথিনের অতিরিক্ত ব্যবহার দেখে হতাশা প্রকাশ করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।