শনিবার, ১৫ আগস্ট ২০২৬

পদ্মায় ফেরিডুবি: সহকারী মাস্টার হুমায়ুনের লাশ উদ্ধার

2 বছর আগে | আপডেট: 6 দিন আগে | জাতীয়
পদ্মায় ফেরিডুবি: সহকারী মাস্টার হুমায়ুনের লাশ উদ্ধার

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদী থেকে ফেরি রজনীগন্ধার সহকারী মাস্টার হুমায়ুন কবীরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

পদ্মা নদীতে যানবাহনসহ ডুবে যাওয়া ইউটিলিটি ফেরি 'রজনীগন্ধা'র সহকারী মাস্টার হুমায়ুন কবীরের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) বিকেল সোয়া চারটার দিকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাহাদুরপুর ঘাট এলাকা থেকে তার মরদেহটি খুঁজে পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মজিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মরদেহটি হুমায়ুনের ছোট ভাই রফিকুল ইসলাম শনাক্ত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।