পদ্মার তলদেশ থেকে ফেরি রজনীগন্ধার সহকারী মাস্টার হুমায়ুনের মরদেহ উদ্ধার
2 বছর আগে
|
আপডেট: 1 সপ্তাহ আগে
|
জাতীয়
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার সহকারী মাস্টার হুমায়ুন কবীরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ডুবে যাওয়া ইউটিলিটি ফেরি 'রজনীগন্ধা'র সহকারী মাস্টার হুমায়ুন কবীরের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) বিকেল চারটা ১৫ মিনিটের দিকে বাহাদুরপুর ঘাট এলাকা থেকে তার মরদেহ খুঁজে পায় উদ্ধারকারী দল।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মজিবুর রহমান জানান, বাহাদুরপুর ঘাটের অদূরে পদ্মা নদী থেকে হুমায়ুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম মরদেহটি শনাক্ত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ
Manikganj
রজনীগন্ধা ফেরি
পদ্মা নদী
হুমায়ুন কবীর
ফেরি দুর্ঘটনা
Rajanigandha Ferry
Padma Nodi
Humayun Kabir
Ferry Durghotona
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।