নির্বাচনী এলাকার উন্নয়নে ২০ কোটি টাকা বরাদ্দ পাচ্ছেন এমপিরা
সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার উন্নয়নের জন্য মাথাপিছু ২০ কোটি টাকা বরাদ্দের প্রকল্প চূড়ান্ত করেছে সরকার।
জাতীয় সংসদের ৩০০ জন সংসদ সদস্য তাদের নিজ নিজ নির্বাচনী এলাকার অবকাঠামোগত উন্নয়নের জন্য ২০ কোটি টাকা করে বিশেষ বরাদ্দ পেতে যাচ্ছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম সংসদে এই তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে এ বিষয়টি স্পষ্ট করেন মন্ত্রী। এর আগে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু প্রশ্ন তোলেন যে, নতুন সরকারের অধীনে এমপিরা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য কোনো থোক বরাদ্দ পাবেন কি না।
জবাবে মন্ত্রী তাজুল ইসলাম জানান, সংসদ সদস্যদের নির্বাচনী প্রতিশ্রুতি ও এলাকার উন্নয়নের চাহিদাকে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। এরই ধারাবাহিকতায় প্রতিটি নির্বাচনী এলাকার জন্য পাঁচ বছর মেয়াদী ২০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।