রবিবার, ১৬ আগস্ট ২০২৬

নওয়াজ শরিফের দলের প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন বিলাওয়ালের

2 বছর আগে | আপডেট: 1 দিন আগে | বিশ্ব
নওয়াজ শরিফের দলের প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন বিলাওয়ালের

পাকিস্তানের নতুন সরকারে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তবে প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে পিএমএল-এন প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি জানিয়েছেন, তার দল নতুন কেন্দ্রীয় সরকারে মন্ত্রী হিসেবে যোগ দেবে না। তবে প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) মনোনীত প্রার্থীর প্রতি তাদের পূর্ণ সমর্থন থাকবে।

মঙ্গলবার ইসলামাবাদে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিলাওয়াল এই অবস্থানের কথা স্পষ্ট করেন।

বিলাওয়াল জানান, বর্তমান জাতীয় সংকট থেকে দেশকে উত্তরণের পথ খুঁজে বের করাই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, 'দেশের স্বার্থে আমাদের পাকিস্তানকে শক্তিশালী করতে হবে। তবে সরকার গঠনের জন্য আমাদের দলের যে ম্যান্ডেট প্রয়োজন, তা নেই। তাই আমি প্রধানমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করব না।'

তিনি আরও যোগ করেন, দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরির কোনো ইচ্ছা তাদের নেই। বরং একটি স্থিতিশীল সরকার গঠনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে পিপিপি। সূত্র: ডন

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।