রবিবার, ১৬ আগস্ট ২০২৬

তাইওয়ানের কাছে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি চীনের

2 বছর আগে | আপডেট: 14 ঘন্টা আগে | বিশ্ব
তাইওয়ানের কাছে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি চীনের

তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে তা বন্ধের আহ্বান জানিয়েছে চীন। বেইজিংয়ের দাবি, এটি তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির সাম্প্রতিক সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং ওয়াশিংটনকে অবিলম্বে তাইওয়ানের সাথে সামরিক সম্পর্ক ছিন্ন করার এবং অস্ত্র বিক্রির পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছেন। আনাদোলু এজেন্সির তথ্যমতে, শুক্রবার এ সংক্রান্ত আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়।

বেইজিংয়ের ভাষ্যমতে, ওয়াশিংটনের এই পদক্ষেপ 'এক-চীননীতি' এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত তিনটি যৌথ ইশতেহারের সুস্পষ্ট লঙ্ঘন। বিশেষ করে ১৯৮২ সালের ১৭ আগস্টের চুক্তির কথা উল্লেখ করে চীন জানায়, এই ধরনের কর্মকাণ্ড বেইজিংয়ের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। এটি দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতাকেও চরম ঝুঁকির মুখে ফেলছে।

চীনের অভিযোগ, ওয়াশিংটন ইচ্ছাকৃতভাবে তাইওয়ান প্রণালিতে অস্থিতিশীলতা উসকে দিচ্ছে। দ্বীপটিকে ব্যবহার করে উত্তেজনা বাড়ানোর পরিবর্তে সব ধরনের সামরিক লেনদেন বন্ধের দাবি জানিয়েছে চীন। মূলত ৭৫ মিলিয়ন ডলার মূল্যের একটি সম্ভাব্য অস্ত্র বিক্রির খবর প্রকাশের পরপরই চীনের পক্ষ থেকে এই কড়া প্রতিক্রিয়া এল।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।