টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিতে এসে ১০ মুসল্লির প্রাণহানি
টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিতে এসে অসুস্থতাজনিত কারণ ও দুর্ঘটনায় ১০ মুসল্লির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন আয়োজকরা।
টঙ্গীতে চলমান বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা ১০ জন মুসল্লির মৃত্যু হয়েছে। ইজতেমার আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান নিশ্চিত করেছেন যে, এদের মধ্যে একজন পুলিশ সদস্য বাস দুর্ঘটনায় মারা গেছেন, বাকিরা মূলত বার্ধক্যজনিত অসুস্থতা ও বিভিন্ন শারীরিক জটিলতায় মৃত্যুবরণ করেছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর থেকে শনিবার (৩ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর আগে বুধবার ও বৃহস্পতিবার মোট চারজন মারা যান। এছাড়া ইজতেমায় আসার পথে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ আরও তিনজনের প্রাণহানি ঘটে।
মারা যাওয়া মুসল্লিরা হলেন- শেরপুরের নওশের আলী (৬৫), ভোলার আব্দুল কাদের (৫৫), নেত্রকোনার স্বাধীন (৪৫), আবদুস সাত্তার (৭০) ও এখলাস মিয়া (৬৮), ভোলার শাহ আলম (৬০), জামালপুরের মতিউর রহমান (৬০), ব্রাহ্মণবাড়িয়ার ইউনুছ মিয়া (৬০), চাঁপাইনবাবগঞ্জের জামান মিয়া (৪০) এবং পুলিশ সদস্য হাসান উজ্জামান (৩০)।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।