জিআই পণ্যের তালিকায় যুক্ত হলো নতুন ৪টি নাম
ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নতুন করে আরও চারটি পণ্যকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সোমবার জার্নাল প্রকাশের মাধ্যমে রংপুরের হাঁড়িভাঙ্গা আম, মুক্তাগাছার মণ্ডা ও মৌলভীবাজারের আগর-আতরসহ মোট ২৮টি পণ্য জিআই তালিকাভুক্ত হলো।
বাংলাদেশের আরও চারটি ঐতিহ্যবাহী পণ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। নতুন এই অনুমোদনের ফলে দেশে জিআই পণ্যের মোট সংখ্যা এখন ২৮টি।
শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোমবার (১২ ফেব্রুয়ারি) এক জার্নাল প্রকাশের মাধ্যমে এই ৪টি পণ্যের স্বীকৃতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নতুন স্বীকৃতি পাওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙ্গা আম, মৌলভীবাজারের আগর ও আগর-আতর এবং ময়মনসিংহের মুক্তাগাছার ঐতিহ্যবাহী মণ্ডা।
উল্লেখ্য যে, এর কিছুদিন আগেই টাঙ্গাইলের শাড়ি, নরসিংদীর অমৃতসাগর কলা ও গোপালগঞ্জের রসগোল্লা জিআই স্বীকৃতি লাভ করে। সেই তিনটি পণ্যের অনুমোদনের অনুলিপি ও জার্নাল গত রোববার (১১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।
সবশেষ সোমবারের এই জার্নাল প্রকাশের মধ্য দিয়ে বর্তমানে বাংলাদেশের জিআই পণ্যের তালিকা ২৮টিতে উন্নীত হলো।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।