রবিবার, ১৬ আগস্ট ২০২৬

গাজায় অপুষ্টি ও রোগবালাইয়ে শিশু মৃত্যুর চরম ঝুঁকির সতর্কবার্তা জাতিসংঘের

2 বছর আগে | আপডেট: 1 দিন আগে | বিশ্ব
গাজায় অপুষ্টি ও রোগবালাইয়ে শিশু মৃত্যুর চরম ঝুঁকির সতর্কবার্তা জাতিসংঘের

গাজায় খাদ্য ও পানির অভাব এবং রোগের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর হার ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ ও ইউনিসেফ।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় তীব্র খাদ্য সংকট এবং সংক্রামক রোগের প্রকোপ যেভাবে বাড়ছে, তাতে সেখানে ব্যাপক হারে শিশু মৃত্যুর আশঙ্কা করছে জাতিসংঘ। মঙ্গলবার আলজাজিরার এক প্রতিবেদনে এই উদ্বেগের কথা জানানো হয়েছে।

জাতিসংঘের তথ্যমতে, গাজায় বর্তমানে নিরাপদ পানি ও খাবারের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। এর পাশাপাশি শিশুরা বিভিন্ন সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হওয়ায় পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।

ইউনিসেফের মানবিক সহায়তা বিষয়ক উপ-প্রধান টেড চাইবান সতর্ক করে বলেছেন, গাজায় এখন শিশু মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েছে, যা ভবিষ্যতে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

পরিসংখ্যান অনুযায়ী, গাজার পাঁচ বছরের কম বয়সী শিশুদের প্রায় ৯০ শতাংশই এখন অন্তত একটি সংক্রামক রোগে ভুগছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের পরিচালক মাইক রায়ান জানিয়েছেন, উপত্যকার শিশুরা ক্ষুধার্ত, দুর্বল এবং অসুস্থ; চোখের সামনে তাদের মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখাটা অত্যন্ত বেদনার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় এখন পর্যন্ত ২৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার একটি বড় অংশই নারী ও শিশু।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।