রবিবার, ১৬ আগস্ট ২০২৬

এনআইডি ও পাসপোর্ট জালিয়াতি চক্রের ২৩ সদস্য গ্রেপ্তার

2 বছর আগে | আপডেট: 1 দিন আগে | জাতীয়
এনআইডি ও পাসপোর্ট জালিয়াতি চক্রের ২৩ সদস্য গ্রেপ্তার

জাল এনআইডি ও পাসপোর্ট তৈরির দায়ে আনসার সদস্য ও রোহিঙ্গাসহ ২৩ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

অসাধু উপায়ে রোহিঙ্গা, বিদেশি নাগরিক ও দুর্ধর্ষ অপরাধীদের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট তৈরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের ২৩ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এডিসি কে. এন. রায় নিয়তি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, চক্রটি ভুয়া নথিপত্র তৈরির মাধ্যমে অবৈধভাবে এসব সুবিধা প্রদান করছিল।

অভিযানে চক্রটির কাছ থেকে বিপুল পরিমাণ জাল কাগজপত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আনসার বাহিনীর সদস্য, রোহিঙ্গা নাগরিক এবং দালাল চক্রের সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।