একনেকে ৯ প্রকল্পের অনুমোদন: ব্যয় ৪ হাজার ৪৫৩ কোটি টাকা
চলতি বছরের প্রথম একনেক সভায় ৪ হাজার ৪৫৩ কোটি টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার।
নতুন সরকারের অধীনে প্রথম একনেক সভায় মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ৯টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের জন্য ৪ হাজার ৪৫৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বরাদ্দের উৎস হিসেবে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৯০৯ কোটি টাকা, বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ২৯০ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা থেকে ২৫৪ কোটি টাকা ব্যয় করা হবে।
রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকার জানান, চট্টগ্রাম মহানগরীর পয়োনিষ্কাশন ব্যবস্থা স্থাপন সংক্রান্ত সংশোধিত প্রকল্পটি আপাতত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ডলারের বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় প্রকল্পের ব্যয় পুনর্মূল্যায়নের প্রয়োজন হওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এটি স্থগিত রাখা হয়।
অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ৪৮ জেলায় শিক্ষিত যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, বিএসএমএমইউ-এর সুপার স্পেশালাইজড হাসপাতাল স্থাপন (২য় সংশোধিত), পিডিএফ কার্যক্রমের ২য় পর্যায়, ঢাকা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জলবায়ু সহনশীল অবকাঠামো প্রকল্প, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় টেকসই উন্নয়ন প্রকল্প, ওয়েস্ট জোন পাওয়ারের স্মার্ট মিটারিং, দুদকের বিভিন্ন বিভাগীয় কার্যালয়ের ভবন নির্মাণ ও সম্প্রসারণ, ইউআরপি প্রকল্পের ৪র্থ সংশোধনী এবং সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) মেয়াদ বৃদ্ধি।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।