আগামী পাঁচ বছরে ৬০ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রা
আগামী পাঁচ বছরে বিদেশে ৬০ লাখ কর্মী পাঠানোর কর্মপরিকল্পনার কথা জানিয়েছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, পরবর্তী পাঁচ বছরের মধ্যে ৬০ লাখ বাংলাদেশিকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য তুলে ধরেন।
শফিকুর রহমান চৌধুরী আরও জানান, বৈদেশিক কর্মসংস্থান একটি ধারাবাহিক প্রক্রিয়া। পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে ১১ লাখ ৩৫ হাজার ৮৭৩ জন বিদেশে পাড়ি জমিয়েছিলেন এবং ২০২৩ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৫ হাজার ৪৫৩ জনে। এই অগ্রগতির ধারা অব্যাহত রেখে আগামী পাঁচ বছরে ৬০ লাখ কর্মীকে বিদেশে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।