রবিবার, ১৬ আগস্ট ২০২৬

অমর একুশে বইমেলায় সস্ত্রীক চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

2 বছর আগে | আপডেট: 1 দিন আগে | জাতীয়
অমর একুশে বইমেলায় সস্ত্রীক চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

স্ত্রীকে নিয়ে অমর একুশে বইমেলা ঘুরে দেখলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মেলায় বাংলা বইয়ের আধিক্য ও সাংস্কৃতিক সমৃদ্ধি দেখে তিনি মুগ্ধতা প্রকাশ করেন।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

অমর একুশে বইমেলা পরিদর্শনে এসেছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে তিনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মেলা প্রাঙ্গণে উপস্থিত হন। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত তিনি বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বেশ কিছু বই সংগ্রহ করেন। এছাড়া কনফুসিয়াস ইনস্টিটিউটের চায়না বুক হাউস থেকে শিশুদের জন্য কিছু বই উপহার হিসেবে প্রদান করেন। মেলায় প্রবেশের পর তাকে আগত দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়।

বইমেলা নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়ে চীনা রাষ্ট্রদূত গণমাধ্যমকে বলেন, স্ত্রীকে নিয়ে এটি আমার দ্বিতীয়বার বইমেলায় আসা। মেলায় বাংলা ভাষার বইয়ের আধিক্য দেখে আমি অভিভূত। বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে এভাবে সমৃদ্ধ হতে দেখাটা দারুণ এক অভিজ্ঞতা। আমার বিশ্বাস, এই বইগুলোর মাধ্যমে বাংলা ও চীনা সংস্কৃতির মেলবন্ধন আরও শক্তিশালী হবে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।