অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের বকেয়া অর্থ পরিশোধের উদ্যোগ
অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের বকেয়া অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা পরিশোধের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দুই হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
বেসরকারি খাতের অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর নিয়ে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা পরিশোধের লক্ষ্যে সরকার মোট দুই হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ করেছে।
গত শুক্রবার (১৪ আগস্ট) শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষামন্ত্রী জানান, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার থেকে শিক্ষকদের এই পাওনা বুঝিয়ে দেওয়া শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এই বিপুল অংকের অর্থ এককালীন পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, গত চার বছর ধরে জমে থাকা শিক্ষকদের বকেয়া পাওনার সংকট নিরসনে এটি একটি বড় পদক্ষেপ। দেশের ৬৪টি জেলায় একযোগে শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, শনিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।