পশ্চিমাদের মানবাধিকারের বুলি ভণ্ডামি ছাড়া আর কিছু নয়: ইরান
ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডে সমর্থনের কারণে পশ্চিমা দেশগুলোর মানবাধিকারের অবস্থানের তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন যে, ইসরায়েলের সামরিক অভিযানের প্রতি সমর্থন জানিয়ে ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলো মানবাধিকার নিয়ে কথা বলার নৈতিক অবস্থান হারিয়ে ফেলেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আরাগচি বলেন, ফ্রান্সের উচিত আন্তর্জাতিক আইন বা মানবাধিকার নিয়ে বিশ্বকে আর কোনো পরামর্শ না দেওয়া। তিনি তাদের এই অবস্থানকে ভণ্ডামিপূর্ণ ও লজ্জাজনক বলে অভিহিত করেন।
তিনি আরও উল্লেখ করেন, গাজায় ইসরায়েলের চালানো গণহত্যা এবং ইরানের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে পশ্চিমা বিশ্বের সমর্থন তাদের তথাকথিত নৈতিক শ্রেষ্ঠত্বের মুখোশ খুলে দিয়েছে।
উল্লেখ্য, বুধবার ইউরোপীয় ইউনিয়ন এবং আরও ২০টি দেশ এক যৌথ বিবৃতিতে ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের তীব্র নিন্দা জানায়। ওই দেশগুলো তেহরানকে অবিলম্বে মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ, আটক ব্যক্তিদের মুক্তি এবং মানবাধিকার রক্ষার আহ্বান জানায়। এরই প্রেক্ষিতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এমন কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করলেন।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।