শনিবার, ১৫ আগস্ট ২০২৬

১৭ বছরের বেশি নির্বাসনে রিজওয়ান জাভেদ

2 বছর আগে | আপডেট: 1 ঘন্টা আগে | খেলা
১৭ বছরের বেশি নির্বাসনে রিজওয়ান জাভেদ

২০২১ সালের আবুধাবি টি-টেন লিগে দুর্নীতির দায়ে দীর্ঘ সাড়ে ১৭ বছরের নিষেধাজ্ঞা পেলেন ক্রিকেটার রিজওয়ান জাভেদ।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

২০২১ সালের আবুধাবি টি-টেন লিগে দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে সাড়ে ১৭ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন ক্রিকেটার রিজওয়ান জাভেদ। বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইসিসি এই শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে। উল্লেখ্য, একই ঘটনায় এর আগে নাসির হোসেন দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন।

গত বছরের সেপ্টেম্বর মাসে রিজওয়ানের বিরুদ্ধে আইসিসি আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করে। তাকে জবাব দেওয়ার জন্য দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হলেও তিনি কোনো সাড়া দেননি। নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ে উত্তর না দেওয়ায় তিনি সব অভিযোগ স্বীকার করে নিয়েছেন বলে গণ্য করা হয়েছে।

আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গের পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগে তাকে এই দীর্ঘমেয়াদী শাস্তি দিয়েছেন কোড অব কন্ডাক্ট কমিটির প্রধান মাইকেল যে বেলোফ। এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর থেকে।

আইসিসির নৈতিকতা বিভাগের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল জানান, পেশাদার ক্রিকেটে বারবার বড় ধরনের দুর্নীতির প্রচেষ্টা এবং নিয়মকানুনের প্রতি অবজ্ঞা প্রদর্শনের কারণেই রিজওয়ানের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।