শনিবার, ২২ আগস্ট ২০২৬

স্মার্টফোনকে প্রোডাকশন স্টুডিও বানালো অনার, এলো নতুন রোবট ফোন

1 সপ্তাহ আগে | আপডেট: 33 মিনিট আগে | লাইফস্টাইল
স্মার্টফোনকে প্রোডাকশন স্টুডিও বানালো অনার, এলো নতুন রোবট ফোন

অনার নিয়ে এলো নতুন রোবট ফোন, যাতে রয়েছে ইন-বিল্ট থ্রি-অ্যাক্সিস গিম্বল ও ২০০ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা সিস্টেম।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

বিশ্বখ্যাত এআই ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অনার তাদের নতুন উদ্ভাবন 'রোবট ফোন' বাজারে নিয়ে এসেছে। প্রিমিয়াম লুকের এই স্মার্টফোনে রয়েছে মোটরচালিত গিম্বল প্রযুক্তি, যা ফোনটিকে একটি পূর্ণাঙ্গ মোবাইল প্রোডাকশন স্টুডিওর সক্ষমতা দেয়। জার্মান ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান 'অ্যারি' (ARRI)-এর কারিগরি সহায়তায় তৈরি এই ফোনটি স্মার্টফোন ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করবে।

ডিভাইসটির পেছনের অংশে ২০০ মেগাপিক্সেলের শক্তিশালী ডুয়াল ক্যামেরা সিস্টেম রয়েছে। এর মধ্যে মূল ক্যামেরা হিসেবে আছে ২০০ মেগাপিক্সেলের এজাইল গিম্বল লেন্স, পাশাপাশি ২.৭ গুণ অপটিক্যাল জুম সুবিধার ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর যুক্ত করা হয়েছে।

ফোনটির বিশেষত্ব হলো এর থ্রি-অ্যাক্সিস মেকানিক্যাল গিম্বল, যা হাতের কাঁপুনি কমিয়ে নিখুঁত ভিডিও ধারণে সাহায্য করে। টিল্ট লক, এআই স্পিনশট এবং ফার্স্ট পারসন ভিউয়ের মতো আধুনিক মুভমেন্ট মোড থাকায় আলাদা কোনো গিম্বল ছাড়াই ব্যবহারকারীরা সিনেমাটিক শট নিতে পারবেন। অ্যারির কালার সায়েন্স ব্যবহার করায় এতে আলো-ছায়ার সূক্ষ্ম ভারসাম্য ও ত্বকের স্বাভাবিক রঙ বজায় থাকে।

অনারের সিইও জেমস লি জানান, উন্নত হার্ডওয়্যারের পাশাপাশি অ্যালগরিদম ও নান্দনিক দৃষ্টিভঙ্গিই একটি ছবিকে অসাধারণ করে তোলে। অ্যারির সাথে এই যৌথ প্রচেষ্টা তরুণ প্রজন্মের কনটেন্ট ক্রিয়েটরদের নতুন কিছু করার অনুপ্রেরণা জোগাবে বলে তিনি আশাবাদী।

প্রসেসর হিসেবে এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট, যা জটিল এআই কাজ ও মাল্টিটাস্কিংয়ে দুর্দান্ত গতি নিশ্চিত করে। দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা দিতে এতে ৭,০৬০ মিলিঅ্যাম্পিয়ারের সিলিকন-কার্বন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়া ১২০ ওয়াট তারযুক্ত এবং ৫০ ওয়াট তারবিহীন সুপারচার্জ প্রযুক্তি ডিভাইসটিকে দ্রুত চার্জ হতে সাহায্য করে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।