কারিগরি ত্রুটিতে ফেসবুকের ডেস্কটপ সংস্করণ অচল
রবিবার দুপুরের পর থেকে কারিগরি সমস্যার কারণে ফেসবুকের ডেস্কটপ ভার্সন ব্যবহার করতে পারছেন না ব্যবহারকারীরা। সারা বিশ্বেই এই বিভ্রাটের প্রভাব লক্ষ্য করা গেছে।
মেটা নিয়ন্ত্রিত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের ডেস্কটপ সংস্করণে বড় ধরনের কারিগরি সমস্যা দেখা দিয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরের পর থেকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে সাইটটিতে প্রবেশ করতে গিয়ে বাধার মুখে পড়ছেন।
ভুক্তভোগী ব্যবহারকারীদের ভাষ্যমতে, ব্রাউজারে ফেসবুকের ওয়েবসাইট খুলতে অনেক বেশি সময় লাগছে, আবার কোথাও কোথাও হোম ফিড আপডেট হচ্ছে না। এমনকি অনেকের ক্ষেত্রে লগ-ইন করাও অসম্ভব হয়ে পড়েছে। ওয়েবসাইটের বিভ্রাট শনাক্তকারী প্ল্যাটফর্ম 'ডাউন ডিটেক্টর'-এর ডাটা অনুযায়ী, বিশ্বজুড়ে ফেসবুকের এই সাময়িক অচল হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ডাউন ডিটেক্টরের লাইভ চার্ট বলছে, রবিবার দুপুর দেড়টা থেকে ব্যবহারকারীরা ডেস্কটপ ভার্সন নিয়ে অভিযোগ জানাতে শুরু করেন, যা অল্প সময়ের মধ্যেই ব্যাপক হারে বেড়ে যায়। তবে এই সমস্যা মোবাইল অ্যাপের ক্ষেত্রে ঘটছে কি না এবং মেটা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।