শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সৈয়দ উপল বখত হাশেমীর স্মরণে দোয়া ও স্মরণসভা

1 সপ্তাহ আগে | আপডেট: 57 মিনিট আগে | জাতীয়
সৈয়দ উপল বখত হাশেমীর স্মরণে দোয়া ও স্মরণসভা

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও ছাত্র ইউনিয়নের সাবেক নেতা সৈয়দ উপল বখতের স্মরণে মিরপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

নব্বইয়ের দশকের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা ছাত্রনেতা সৈয়দ উপল বখত হাশেমীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর মিরপুরের সাংবাদিক আবাসিক এলাকার মসজিদুল ফারুক ও প্রয়াতের নিজ বাসভবনে এ শোকাবহ আয়োজন সম্পন্ন হয়।

স্মরণসভায় বক্তারা ছাত্র ইউনিয়নের প্রাক্তন এই কেন্দ্রীয় নেতার বর্ণিল রাজনৈতিক জীবন ও গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামের নানা দিক নিয়ে আলোকপাত করেন। সভা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব ও প্রয়াতের ফুফাতো ভাই আখতার আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াতের পিতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত হাশেমী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, সাবেক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া পুলিশ ও প্রশাসনের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দ এবং সাতক্ষীরা ও তালা উপজেলা সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৫৯ বছর বয়সী উপল বখত গত সোমবার দুপুরে আগারগাঁও মেট্রো স্টেশনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।