ফিলিস্তিনি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দলকে মস্কোয় আমন্ত্রণ জানালেন পুতিন
হামাসসহ ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক ও সশস্ত্র সংগঠনকে মস্কোয় আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ফিলিস্তিনের হামাসসহ বিভিন্ন সশস্ত্র ও রাজনৈতিক সংগঠন, সেইসঙ্গে সিরিয়া ও লেবাননে সক্রিয় ফিলিস্তিনি শক্তিগুলোকে রাশিয়ার রাজধানী মস্কোয় আলোচনার জন্য ডেকেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত মিখাইল বোগদানভ জানিয়েছেন, ফিলিস্তিনের প্রায় ডজনখানেক রাজনৈতিক দলকে প্রেসিডেন্ট পুতিন সরাসরি আমন্ত্রণ জানিয়েছেন।
বোগদানভ আরও বলেন, ফিলিস্তিনি জনজীবনের প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক পক্ষকেই আমরা আলোচনার টেবিলে আমন্ত্রণ জানিয়েছি। এর মধ্যে ফিলিস্তিন, সিরিয়া ও লেবাননসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে অবস্থানরত ফিলিস্তিনি শক্তিগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।
সংবাদ সংস্থা তাসের তথ্যমতে, আমন্ত্রিতদের তালিকায় হামাস, প্যালেস্টাইন ইসলামিক জিহাদ, ফাতাহ এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর প্রতিনিধিরা রয়েছেন।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।