রবিবার, ১৬ আগস্ট ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঢাবিতে প্রথম ক্লাস নিলেন ড. হাছান মাহমুদ

2 বছর আগে | আপডেট: 2 ঘন্টা আগে | জাতীয়
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঢাবিতে প্রথম ক্লাস নিলেন ড. হাছান মাহমুদ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেছেন। সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের তিনি জলবায়ু পরিবর্তন বিষয়ে দুই ঘণ্টার ক্লাস নেন।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পাঠদান করলেন ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি কোর্সের ওপর তিনি দীর্ঘ দুই ঘণ্টা ক্লাস নেন।

উল্লেখ্য যে, ২০১৮ সাল থেকে ড. হাছান মাহমুদ এই বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যুক্ত রয়েছেন। নিয়মিত সরকারি ও রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ ও ইভ্যুলেশন অ্যান্ড আর্থ বায়োস্ফিয়ার কোর্সের পাঠদান করেন।

শিক্ষকতা তার নতুন কোনো অভিজ্ঞতা নয়। এর আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে পড়িয়েছেন। এছাড়াও ইস্ট-ওয়েস্ট ও নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে পরিবেশ বিজ্ঞান ও বাংলাদেশ স্টাডিস বিষয়ে শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে তার।

ড. হাছান মাহমুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। পরবর্তীতে বেলজিয়ামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান ইকোলজি ও আন্তর্জাতিক রাজনীতিতে স্নাতকোত্তর এবং পরিবেশ রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে তিনি ব্রাসেলসের ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজে ভিজিটিং ফেলো হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।