রবিবার, ১৬ আগস্ট ২০২৬

দুই সন্তানকে হত্যার দায়ে প্রেমিক যুগলের মৃত্যুদণ্ড কার্যকর

2 বছর আগে | আপডেট: 44 মিনিট আগে | বিশ্ব
দুই সন্তানকে হত্যার দায়ে প্রেমিক যুগলের মৃত্যুদণ্ড কার্যকর

চীনের চংকিংয়ে নিজের দুই সন্তানকে ১৫ তলা থেকে ফেলে হত্যার দায়ে প্রেমিক যুগলের মৃত্যুদণ্ড কার্যকর করেছে আদালত।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

চীনের চংকিংয়ে নিজেদের দুই শিশু সন্তানকে ১৫ তলার ছাদ থেকে নিচে ফেলে হত্যার দায়ে এক প্রেমিক যুগলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশে অভিযুক্ত ঝাংবো এবং তার বান্ধবী ইয়ে চেংচেনকে গুলি করে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের তথ্যানুযায়ী, ২০২০ সালে ঝাংবো তার দুই বছর বয়সী মেয়ে এবং এক বছর বয়সী ছেলেকে ১৫ তলার অ্যাপার্টমেন্ট থেকে নিচে ছুঁড়ে ফেলে হত্যা করেন।

তদন্তে বেরিয়ে আসে, ঝাংবো এবং ইয়ে চেংচেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্পর্কে জড়ান। ঝাংবো বিবাহবিচ্ছেদের পর ইয়ের সাথে নতুন জীবন শুরু করতে চাইলে, ইয়ে শর্ত জুড়ে দেন যে ঝাংবোর আগের পক্ষের সন্তানদের সাথে নিয়ে তিনি সংসার করবেন না।

এই শর্তের প্রেক্ষিতে ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকেই শিশু দুটিকে সরিয়ে ফেলার পরিকল্পনা করতে থাকেন তারা। ২০২১ সালের জুলাই মাসে মামলার শুনানিতে শিশুদের মা চেন মেইলিন সাবেক স্বামী ও তার বান্ধবীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই বছরের ২৮ ডিসেম্বর চংকিংয়ের একটি আদালত তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়, যা পরে উচ্চ আদালতেও বহাল থাকে এবং সম্প্রতি তা কার্যকর করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।