রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ঢাকা বাণিজ্য মেলায় স্বীকৃতি পেল বিএমটিএফ

2 বছর আগে | আপডেট: 48 মিনিট আগে | জাতীয়
ঢাকা বাণিজ্য মেলায় স্বীকৃতি পেল বিএমটিএফ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জেনারেল প্যাভিলিয়ন ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ)।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জেনারেল প্যাভিলিয়ন বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ)। এই অর্জনের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে প্রশংসাপত্র প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

উল্লেখ্য, ২০০০ সালে বিএমটিএফকে একটি লাভজনক শিল্প প্রতিষ্ঠানে রূপান্তর করার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর ওপর ন্যস্ত করেন। বর্তমানে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম।

আইএসপিআর-এর ভাষ্যমতে, দেশের শিল্পায়নের গতিকে ত্বরান্বিত করার মাধ্যমে জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধিতে বিএমটিএফ তাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।