শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ওয়ানডে ব্যাটিংয়ে সিংহাসন ধরে রাখলেন বাবর আজম

2 বছর আগে | আপডেট: 4 ঘন্টা আগে | খেলা
ওয়ানডে ব্যাটিংয়ে সিংহাসন ধরে রাখলেন বাবর আজম

আইসিসির সর্বশেষ সাপ্তাহিক র‌্যাংকিংয়ে ওয়ানডে ব্যাটিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম। এছাড়া টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের র‌্যাংকিংয়ের আপডেটও প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) প্রকাশিত আইসিসির সাপ্তাহিক হালনাগাদ র‌্যাংকিং অনুযায়ী, ওয়ানডে ফরম্যাটের ব্যাটিং তালিকায় নিজের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন পাকিস্তানের সাবেক কাপ্তান বাবর আজম। তার বর্তমান রেটিং পয়েন্ট ৮২৪।

তালিকায় বাবরের পরেই রয়েছেন ভারতের দুই ব্যাটার শুভমান গিল ও বিরাট কোহলি। গিল ৮০১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং ৭৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন।

ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল জায়গা করে নিয়েছেন।

টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষে আছেন কিউই তারকা কেন উইলিয়ামসন। এর পরের দুটি স্থানে রয়েছেন যথাক্রমে স্টিভ স্মিথ এবং জো রুট।

অন্যদিকে, টি-টোয়েন্টি ব্যাটিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ফিল সল্ট ও মোহাম্মদ রিজওয়ান।

অলরাউন্ডারদের পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যায়, টেস্টে শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা, ওয়ানডেতে মোহাম্মদ নবী এবং টি-টোয়েন্টি ফরম্যাটে সবার উপরে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।