শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

৫ আগস্ট সামনে রেখে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

1 সপ্তাহ আগে | আপডেট: 6 দিন আগে | সারাদেশ
৫ আগস্ট সামনে রেখে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোপালগঞ্জে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালনের প্রাক্কালে গোপালগঞ্জে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে স্থানীয় প্রশাসন। জেলাজুড়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। শহর ও এর আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনা, মোড় এবং জনবহুল এলাকাগুলোতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে গোপালগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

প্রশাসন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৫ আগস্টের কর্মসূচি ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্যই এই আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, দিবসের কর্মসূচিগুলো যেন শান্তিপূর্ণভাবে পালিত হয়, তা নিশ্চিত করতে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঠে নামানো হয়েছে। তিনি আরও জানান, ১৫ আগস্ট পর্যন্ত জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন থাকবে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।