ঝিনাইদহে নানা আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত
ঝিনাইদহে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভায় তরুণদের দেশের উন্নয়নে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ স্লোগানকে উপজীব্য করে ঝিনাইদহে পালিত হলো আন্তর্জাতিক যুব দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (১২ আগস্ট) বর্ণাঢ্য র্যালির আয়োজন করে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে র্যালিটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসনের কনফারেন্স রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নোমান হোসেন এতে সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মিয়া আশিস বিন হাসান এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজ।
বক্তারা দেশের আর্থ-সামাজিক সমৃদ্ধিতে যুব সমাজের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদকের ছোবল, সন্ত্রাসবাদ এবং অপসংস্কৃতির পথ পরিহার করে আধুনিক প্রযুক্তি ও শিক্ষার সমন্বয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান তারা।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।