সুনামগঞ্জে নৌযান শুমারি সফল করতে সচেতনতামূলক সভা
সুনামগঞ্জে নৌযান শুমারি কার্যক্রমকে সফল করতে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে জেলা পরিসংখ্যান অফিস একটি অবহিতকরণ সভার আয়োজন করেছে।
সুনামগঞ্জে নৌযান শুমারি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন জেলা পরিসংখ্যান অফিসার মুশফিকুর রহমান পারভেজ। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সদর মডেল থানার ওসি রতন শেখ, সহকারী ভূমি কর্মকর্তা আদিত্য পাল, নৌ পুলিশের কর্মকর্তা মাহবুব আলম, তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, সাংবাদিক পঙ্কজ কান্তি দে ও মুহাম্মদ আমিনুল হক, নৌ পরিবহন বিভাগের প্রোগ্রামার মো. মনির হোসেন এবং বিভিন্ন মালিক সমিতির নেতৃবৃন্দসহ অন্যরা।
উল্লেখ্য, সুনামগঞ্জ জেলায় বর্তমানে ২৬ হাজার ৯৯টি নৌযান রয়েছে। আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত এই শুমারি কার্যক্রম পরিচালিত হবে। যথাযথ তথ্য প্রদানের মাধ্যমে শুমারিতে সক্রিয় অংশগ্রহণের জন্য সকল নৌযান মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।