বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সিলেটে স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার বিচার দাবিতে কাউখালীতে মানববন্ধন

2 বছর আগে | আপডেট: 5 দিন আগে | সারাদেশ
সিলেটে স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার বিচার দাবিতে কাউখালীতে মানববন্ধন

সিলেটের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে কাউখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

সিলেটের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, সরকারি অ্যাম্বুলেন্সে আগুন এবং হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। এরই ধারাবাহিকতায় পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আয়োজিত এক মানববন্ধনে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও চিকিৎসকরা অংশ নেন।

মানববন্ধনে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সুব্রত কর্মকারসহ চিকিৎসকদের মধ্যে তৌফিক হাসান সৌরভ, মোহাম্মদ ইশতিয়াক আহমেদ, মোহাম্মদ নজরুল ইসলাম, মাহবুব হোসাইন এবং সাগরিকা রায় বক্তব্য রাখেন। বক্তারা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।